1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

পাইকগাছার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু অস্ত্রসহ গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯৯ বার পঠিত
razu-chairman-13170
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কার ও একটি বিদেশী অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু উপজেলার হরিঢালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রফিক উদ্দীন সরদারের ছেলে।

এ ব্যাপারে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। সর্বশেষ রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টার দিকে ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টীম তাকে আটক করে।

আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।”ডিবি’র ওসি তৈমুর ইসলাম আরও জানান, “আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর