1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত
koyra-13381
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ ওসমান গনি বিশ্বাসের পুত্র হাবিবুর রহমান।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে একই এলাকার রমিছা খাতুন আমার বিরুদ্ধে মুজিব বর্ষের ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনাটি হলো শ্রীরামপুর মৌজায় ১নং খতিয়ানে ২১৬ নং দাগে সরকারি ব্যবস্থাপনায় মুজিব বর্ষের ঘর দেওয়া হয়। ঐ জায়গায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় অসহায় রোকেয়া খাতুনকে একটি ঘর দলিল মুলে প্রদান করেন। ঐ ঘরটি পুর্বে রমিছা খাতুন দখলে রাখে। পরবর্তিতে তাকে ঐ জায়গা হতে বের করে দেওয়ার কারনে সে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি অসহায় রোকেয়া খাতুনের পক্ষে সহযোগিতা করায় সেই থেকে রমিছা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই রেশ ধরে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানী করছে। আমি কখনও এ ধরনের টাকা নেওয়ার কাজের সহিত জড়িত নেই। এ ছাড়া আমাকে আওয়ামীলীগ নেতা বানিয়ে মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এ ধরনের মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর