1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’ স্লোগানে মুখরিত সিলেট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত
bnp-sylet-15140
  • দীপ্ত নিউজ ডেস্ক::

প্রায় ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ৩০০ ফিটে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় ঢাকামুখী ট্রেনে যাত্রার আগে সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে নেতাকর্মীদের স্লোগান ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে। ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’- স্লোগান দিয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিএনপির দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, সিলেট বিভাগ থেকে অন্তত লাখের ওপরে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই নেতাকর্মীরা বাসে, ট্রেনে ও বিমানে করে যাত্রা শুরু করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেনে উঠে স্লোগান ও গানের মাধ্যমে দলের ঐক্য ও সমর্থন প্রকাশ করছেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী বলেন, এই সমাবেশ শুধু আমাদের দলের জন্য নয়, পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকায় যাচ্ছেন। এটি আমাদের দলের শক্তি, ঐক্য ও একতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই সমাবেশ দেশের রাজনৈতিক পরিবেশে নতুন উদ্দীপনা যোগ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে। নেতাকর্মীরা ট্রেন ভ্রমণকালে স্লোগান ও উদ্দীপনার মাধ্যমে দলের একতা প্রদর্শন করছেন, যা আমাদের রাজনীতির জন্য এক নতুন উদ্দীপনার সংকেত।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, নেতাকর্মীদের এই উচ্ছ্বাস এবং অংশগ্রহণ আমাদের দলের ঐক্য ও শক্তি প্রমাণ করছে। প্রতিটি জেলা থেকে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এবং এটি একটি ঐতিহাসিক দৃশ্য। আমরা আশা করি, এই প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হবে। নেতাকর্মীরা স্লোগান, গান ও উদ্দীপনার মাধ্যমে দলের প্রতি তাদের সমর্থন ও ভক্তি প্রকাশ করছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গণে বিএনপির শক্তি পুনঃপ্রকাশ করবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর