1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত
nancyneta-ashche-tarique-15150

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদযাপন করতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও সালমান রাজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। মিজানুর রহমানের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করার পর থেকেই এটি ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথাগুলোতে তারেক রহমানকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও গানটি বিশেষ আলোচনা তৈরি করেছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা বিরাজ করছে, এই গানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনেও তার বিশেষ প্রতিফলন দেখা যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে। তাকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনাস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর