1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হামলা- মামলার প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত
tala-15940
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল মনিরের উপার হামলা ও তালায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তালা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন,সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সাংবাদিক এম এ ফয়সালসহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন পাটকেলঘাটায় টাওয়ার রোডে সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করায় তথ্য সংগ্রহ করে পাটকেলঘাটার চারজন সাংবাদিককে ফাঁদে ফেলে মাপ সৃষ্টি করে। এক পর্যায়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে অবশেষে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ২ সাংবাদিক জেলে থাকায় তাদের পরিবার অমানবিক জীবন যাপন করছে।এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক রবিউল ও মনি টাওয়ার রোডে তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় তাদেরকে ফাঁদে ফেলে মব সৃষ্টি করে পুলিশে দেওয়া হয়।

এই ঘটনায় অবৈধ ঘর মালিক বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় তালায় সাংবাদিক সমাজ ক্ষোভে ফুসে উঠেছে । অনুরুপ শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল মনিরকে প্রেস ক্লাব থেকে টেনে নিয়ে মারপিট করা হয়।এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

এবং বক্তার আরো বলেন দ্রুত ঐ অবৈধ ঘর অপসারণ করতে হবে না হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর