কয়রা প্রতিনিধি:
কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবেলায় করনীয় বিষয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ কামাল হোসেন, মোঃ গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ইউপি সদস্য আবু হাসান, ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, মোঃ আয়ুব আলী, রোকনুজ্জামান, তৈয়বুর রহমান সহ অন্যান্যরা।