1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপিত মনিরামপুরের হাজরাকাঠীতে বাংলা বর্ষবরণ কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান তালায় শিক্ষার্থীকে মারপিটকারী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি, ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো বন্দর অবরোধে আসা মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের

কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত
koyra-16316
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রার প্রত্যন্ত জনপদের ২৪ পরিবারের সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় লির্ডাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পানির সরঞ্জাম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম।

এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহমেদ, সম্পাদক ফরহাদ হোসেন, লির্ডাসের লাইভলিহুড অফিসার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কয়রা প্রজেক্ট অফিসার মো: শাহজালাল হোসেন, কয়রার কমিউনিটি মোভিলাইজার সঞ্চয় কুমার বাইন প্রমুখ। পানির ট্যাংক নিতে আসা উপকারভোগী নাজমা খাতুন জানান, ট্যাংক পেয়ে আমি অত্যান্ত খুশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় তখন দূরের পুকুর থেকে পানি এনে খেতে হয়। পানির ট্যাংকটি পেয়ে আমার অনেক উপকার হবে।

এ সময় সরঞ্জমাদি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এর মাধ্যমে পরিবারগুলো সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর