1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপিত মনিরামপুরের হাজরাকাঠীতে বাংলা বর্ষবরণ কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান তালায় শিক্ষার্থীকে মারপিটকারী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি, ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো বন্দর অবরোধে আসা মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের

মনিরামপুরের হাজরাকাঠীতে বাংলা বর্ষবরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত
monirampur-16322
  • উত্তম চক্রবর্তী, যশোর ।।

এসো হে বৈশাখ এসো এসো রঙে হোক রঙিন, নতুন বছরের প্রতিটি দিন এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজরাকাঠী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪এপ্রিল) দিনব্যাপী হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলার বিভিন্ন রকমারি সাজ সজ্জায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনিরামপুর পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান কবির, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান ফিজু, মাস্টার নুরুল ইসলাম, নাজমুল শাহাজান, নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম নাসির উদ্দিন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে বৈশাখী মঞ্চে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সমন্বয় সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর