1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা অভিযোগ দিয়ে কয়রার মৎস্য ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপিত মনিরামপুরের হাজরাকাঠীতে বাংলা বর্ষবরণ কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান তালায় শিক্ষার্থীকে মারপিটকারী সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি, ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো বন্দর অবরোধে আসা মার্কিন জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের

নীলফামারীতে গণবিজ্ঞপ্তি জারি, ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত
ptrl-16319
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারী জেলাতেও জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় , মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত মোটরযান মালিকদের বাধ্যতামূলক ফুয়েল কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত আবেদনপত্র জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ডের আবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক পাওয়া গেলে আবেদনকারীদের ফুয়েল কার্ড প্রদান করা হবে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের কপি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। অন্য জেলার জাতীয় পরিচয়পত্রধারী হয়ে নীলফামারীতে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাল ১৫ এপ্রিল থেকে (সরকারি ছুটির দিন ব্যতীত) আবেদন গ্রহণ শুরু হবে। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি ফিলিং স্টেশন থেকে পেট্রোল বা অকটেন ক্রয় করতে পারবেন না।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এ ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর