1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা !

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত
suiside-16366
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছায় পঙ্কজ কুমার মন্ডল (৪২) নামে এক স্কুল শিক্ষক নিজ ঘরের আড়ায় গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার সোলাদানার দক্ষিণ কাইনমূখী গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে।

গত ১৯ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বসতবাড়ির এক কক্ষে বাঁশের আড়ায় গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন সকালে পঙ্কজকে তার মা ঔষধ খাইয়ে নেওয়ার জন্য বারবার ডাকাডাকি করছিল। কিন্তু দীর্ঘক্ষণ তার কোন সাড়া না পেয়ে তার মা ঘরের ভিতরে ঢুকে ছেলেকে ঘরের আড়াই ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে লোকজন দ্যেড়ে এসে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসককে দেখান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে থানার এসআই আয়ুব আলী ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন।

স্থানীয়রা জানান, পঙ্কজ বিয়ের আগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে মানসিক অসুস্থতার কারণে তার বিবাহবিচ্ছেদ সহ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন।

এর আগেও একবার সে আত্মহত্যার চেষ্টা করে বলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর