1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত
koyra-16419
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রা উপজেলার ঐতিহ্যবাহি হায়াতখালী বাজারের জাায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সামনে হায়াতখালী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, মঠবাড়ি গ্রামের ইমান আলী সানার পুত্র আকবার আলী ও অহেদ সরদারের পুত্র মাসুদ সরদার বাজারের জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে। এতে করে ব্যবসায়ীরা বাঁধা প্রদান করলে তাদেরকে মিথ্যা মামলায় হয়রানী করার পাশাপাশি মারপিট করার হুমকি ধামকি অব্যহত রেখেছে।

বক্তরা আরও বলেন, দখলকারিরা বিগত দিনে আওয়ামীলীগ সরকারের আমলে উক্ত জায়গা দখল করতে গিয়ে ব্যবসায়ীদের মারপিট করে। এমনকি তারা ঐ সময়ের ক্ষমতাসীন দলের লোক হওয়ার বজারের ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানী করে থাকে। আবারও তারা বাজারের জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে।

উপস্থিত ব্যবসায়ীরা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে। এ ছাড়া ঐ চক্রটি যাতে জায়গা দখল করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন হায়াতখালী বাজার কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ সোহাগ জামান, ব্যবসায়ী আনিছুর রহমান, আলহাজ্ব কামরুল ইসলাম, মাষ্টার ফজলুল হক, মাষ্টার আজিজুল ইসলাম, বদিউজ্জামান বিলুু, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। মানববন্ধনে বাজারের প্রায় ২ শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর