1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত
satkhira-16425
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরা সদরের কুলপোতা এলাকার বীথিকা রানী সাধু(৪৬) নামের এক নারীকে মাথায় ও কপালে ইট দিয়ে থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে লাবসা ইউনিয়নের কুলপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বীথিকা রানী সাধু (৪৬) লাবসা ইউনিয়নের মাগুরা, কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী।

একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর, সুশান্ত কুমার বলেন, বউ বাজারে বীথিকা রানীর একটি মুদি দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণ ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়।

দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহটি পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার হাতে স্বর্ণের রুলি, গলার চেইন এবং কানের দুল নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর