1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত
satkhira-16481
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরায় দুধ হতে ক্রিম পৃথক করে পাম তেল মিশ্রিত করে পূনরায় প্রক্রিয়াজাত করায়। দুধ ব্যবসায়ী রতন মাঝিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার( ৫ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রিত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড আদায় এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো: নাভিল হোসেন তামিম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীর ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।

ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৫৫ এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির পুত্র দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুধ হতে ক্রিম পৃথক করে পাম তেল মিশ্রিত করে পূনরায় প্রক্রিয়াজাত করার প্রমান পাওয়া যায় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রিত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড আদায় এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে কারখানা হতে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, প্রায় ১৪ লিটার পাম তেল ও প্রায় দুই কেজি খাবার সোডা জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর