1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ কিশোর আটক কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের সাথে লড়াই, আহত হয়ে ফিরলেন মৌয়াল পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে কয়রায় প্রতিবাদী মানববন্ধন  সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা পরিদর্শনে শিল্পমন্ত্রী পাইকগাছায় অভিনব প্রতারণার ফাঁদ, জনমনে আতংক! ভোমরা স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও দু’ ঘন্টার কর্মবিরতি শার্শায় গোয়ালঘরের মাটি খুঁড়ে পরকীয়া প্রেমিকের অর্ধগলিত লাশ উদ্ধার, প্রেমিকাসহ আটক ৪ সাতক্ষীরায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য মেলা পরিদর্শনে শিল্পমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত
16520
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার দ্বিতীয় দিনে রবিবার (১০ মে) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা -২০২২” বাণিজ্য প্রতিযোগিতার ওপর এর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের উপ-পরিচালক এস, এম, আনোয়ার হোসেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির টেকনিক্যাল উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও অর্থ মন্ত্রণালয়ের বাইওয়া সিসিপ প্রকল্পের  মো. মোশাররফ হোসেন মীর।
বাইওয়া-সিসিপ প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আইয়ুব আলী সরকারের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ৪০ জন সদস্য অংশ নেন।
এরআগে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার রাতে ইঞ্জিনিয়ারিং শিল্প মেলা পরিদর্শন করেন। ওইদিন সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে নির্ধারিত কর্মসূচি শেষে ঢাকা যাওয়ার আগে মেলা প্রাঙ্গণে আসেন তিনি। এসময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সৈয়দপুরে এমন মেলার আয়োজনে  আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রসার ঘটাতে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ৯ মে (শনিবার) সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. আমজাদ হোসেন টিটু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিশিষ্ট শিল্পপতি ও পোদ্দার এগ্রো ইন্ডাস্ট্রি এর ম্যনেজিং ডাইরেক্টর রাজ কুমার  পোদ্দার।
আয়োজকরা জানান, চার দিনব্যাপী মেলার তৃতীয় দিনে সোমবার (১১ মে) স্টল মার্কিং এবং বুধবার মেলার শেষ দিনে রয়েছে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর