1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ কিশোর আটক

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত
madok-avijan-16524
  • নিজস্ব প্রতিবেদক::

পাইকগাছা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সোমবার উপজেলার শিবসা ঘাট এলাকা থেকে মো: শাকিব গাজী (২১) নামে এক কিশোরকে গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শ’টাকা জরিমানা করা হয়। আটক সাকিব স্থানীয় সফিকুল গাজীর ছেলে।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও খুলনা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ সমন্বয়ে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিবসাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় সেখানকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. সাকিব গাজী (২১) কে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই টাকা সাকিবের মায়ের কাছে বুঝিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে জব্দকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০০ টাকা অর্থদ- প্রদান করা হয়।

অভিযানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর