1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহতি, দায়িত্বে জাফর পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীর হত্যা মামলায় সৈয়দপুরে আ’লীগ নেত্রী গ্রেফতার সাতক্ষীরার কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শ্যামলী সিটি গ্রুপে ২৫ টি দেশে রপ্তানি হচ্ছে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের পাটজাত পণ্য কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন শেষ হলো সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত
satkhira-16537
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য ও পরিবেশ দূষণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার তদারকির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান যাচাই করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উপজেলার উত্তরপাড়া মাইক্রোবাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মুরগি ব্যবসায়ী মো. শহীদ হোসেনকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, মুরগি পরিষ্কারের পর পুকুরের পানিতে নোংরা আবর্জনা ও রক্ত ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। এ সময় বাজারে বিক্রিত ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর