1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহতি, দায়িত্বে জাফর পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীর হত্যা মামলায় সৈয়দপুরে আ’লীগ নেত্রী গ্রেফতার সাতক্ষীরার কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শ্যামলী সিটি গ্রুপে ২৫ টি দেশে রপ্তানি হচ্ছে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের পাটজাত পণ্য কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন শেষ হলো সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত
mp-kalam-16541
  • নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::

‎‎খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

বুধবার (১৩ মে) দিনভর তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন।

‎​এসময় তার সাখে ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ রুহুল আমীন এবং সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ।

‎​এছাড়াও উপস্থিত ছিলেন, দেলুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী, আল আমিন গাজী, দেলুটি যুব বিভাগের সভাপতি মোঃ আছাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জহির উদ্দিন, জামায়াত নেতা গাজী মানছুরুল আলম ও হাবিবুর রহমান।

‎​সংসদ সদস্য সম্মিলনী বিদ্যা নিকেতন পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় তাকে স্বাগত জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠ তৈরির আশ্বাস প্রদান করেন।

‎​পরবর্তীতে তিনি দেলুটি কালিনগর কলেজ পরিদর্শন করেন। সেখানে দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সচিব বিজয় কুমার মন্ডল, সদস্য সুকুমার কবিরাজ, বদিয়ার হোসেন ও মেরী রানী সরকার সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিদর্শন কুমার মন্ডল সংসদ সদস্যের কাছে কলেজের শহীদ মিনার ও হোস্টেল সংস্কার, মাঠ ভরাট, পুকুর ঘাট, গেট এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য লিখিত আবেদন জানান।

‎​শেষে সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর