1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত
paikgacha-accsident-17153
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় আজিজুল জমাদ্দার (৫৬) নামে অপর এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আজিজুল উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জমাদ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আজিজুল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েতার সিজারিয়ান চিকিৎসাধীন মেয়েকে দেখে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাইকেলের তেল ফুরিয়ে গেলে তিনি ঠেলে নিয়ে সামনের দিকে এগুচ্ছিলেন। এসময় আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজের অপরপ্রান্তে ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌছালে অপর দিক থেকে দ্রুত গতির হলুদ রঙের একটি সুজুকি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহতাবস্থায় সড়কে পড়ে যান।

এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. সাঈদ আলী বলেন, ছোট ভাই আজিজুল জমাদ্দার ওইদিন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে সেটি ঠেলে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে একটি দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। এসময় ধাক্কা দেওয়া সাইকেলটিও ঘটনাস্থলে ছিল তবে লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল ত্যাগ করে সে।

হাসপাতালে কর্তব্যরত ডা. প্রান্ত সরদার বলেন, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর