1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
satkhira-17223
  • সাতক্ষীরা প্রতিনিধি ::

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা , বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় দুটি ফাইটার মোরগ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর মাঠ নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ (ESKUF SYRUP) জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সমুহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসমক্ষে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর