1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে ফের বন্ধ গ্যাস সরবরাহ দু’ দিনেও খোঁজ মেলেনি সৈয়দপুরের বেসরকারি চক্ষু হাসপাতাল কর্মচারীর অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে সৈয়দপুরে কারখানা মালিককে লক্ষ টাকা জরিমানা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি সৈয়দপুরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দুই দিন ধরে নিখোঁজ শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণ! ধর্ষণকারীকে জেলাহাজতে প্রেরণ স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি এক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যেখানে, কাদামাটির রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে এলাকাবাসী

দু’ দিনেও খোঁজ মেলেনি সৈয়দপুরের বেসরকারি চক্ষু হাসপাতাল কর্মচারীর

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত
17322
সৈয়দপুরপ্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৫) নামের এক যুবককে দু’ দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। সে  উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্বাষকান্দর চেংমারীপাড়ার বাসিন্দা। সর্বশেষ নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরীতে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর  চেংমারীপাড়ার মো. ইমরান আলী ও মোছা. মলিনা বেগম দম্পতির ছেলে মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (২৫) ।  চার পুত্রের মধ্যে সকলের ছোট সে। পেশায় সে স্থানীয় একটি বেসরকারি চক্ষু হাসপাতালের কর্মচারী এবং একজন ভাল ফুটবলার।
ঘটনার দিন গত সোমবার (১৭ আগস্ট) বিকেল  তিনটার দিকে সে তাদের শ্বাষকান্দর চেংমারী পাড়া থেকে আকস্মিক নিখোঁজ হয় সে। ওই দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সে আর বাড়িতে ফিরেনি।  এ অবস্থায় তার পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করলে অদ্যাবধি তার কোন হদিস মিলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে হাফ হাতা টি-শার্ট, ফুল প্যান্ট ও পায়ে জুতা ছিল। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং ফর্সা।
এদিকে, আদরের ছোট ছেলেকে গত দুই দিন যাবৎ খুঁজে না পেয়ে তার বাবা-মা এখন পাগল প্রায়। তারা সন্তানের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিখোঁজের বিষয়ে তাঁর বড় ভাই মো. সামিউল ইসলাম গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১০৮৫, তারিখ: ১৮/০৮/২০২৬ইং। কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ যুবক মোস্তাফিজুর রহমান মোস্তাকের কোন খোঁজ পেলে উপরিল্লিখিত বাড়ির ঠিকানা অথবা ০১৭৮৩-২৩৫৯০৯ নম্বর মোবাইলে ফোনে অবগত করার জন্য তার পরিবারের পক্ষে থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর