1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত, বহাল তবিয়তে প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা

সৈয়দপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আরমান সভাপতি ও রাব্বি সাধারণ সম্পাদক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত
17274

সৈয়দপুর প্রতিনিধি:


সংগঠনের কার্যক্রম গতিশীল করাসহ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

গত ১২ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির হোসাইন মোহাম্মদ আরমানকে সভাপতি ও মো. মমিনুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেন।

সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শক্তিশালী করতে অনুমোদন পাওয়া এ কমিটিতে এ্যাড. জাবেদ খান রুবেলকে সিনিয়র সহ সভাপতি, আবু সাইদকে সিনিয়র যুগ্ম সম্পাদক, মো. মেহেদী হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক, মো. রাগীব ইয়াসার হৃদয়কে প্রচার সম্পাদক ও মো. মিনারুল হক মিনারকে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে একইদিন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত সৈয়দপুর উপজেলা, পৌর ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। এতে সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মাহমুদুল হাসান সুমনকে সভাপতি ও মো. নাঈম তানজিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে মো. মিনারুল হক মিনার,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে রুহিত সরকার।

পৌর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে নাসিদ রেজা লিখন ও মোহাম্মদ জন সরকার। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে মো. সাম্মী আক্তার হোসাইন নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিকু প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক পদে মো. রিফায়েতুজ্জামান রিফাত।

কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মো. সোহেল রানা প্রামাণিক রাসেল ও মো. জোবাইদ ইবনে রুবেল। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ আহসান হাবীব তাছুম ও সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হাসান রোমিও।

সৈয়দপুর উপজেলা, পৌর ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এব্যাপারে সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি বলেছেন, কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনকে শক্তিশালী, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়ানো সহ বিরোধী শক্তির সকল ষড়যন্ত্রের প্রতিবাদ ও রাজপথে থাকার যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমরা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করে যাবো। তারা বলেন অনুমোদন দেওয়া সৈয়দপুর উপজেলা, পৌর ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর