1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে ফের বন্ধ গ্যাস সরবরাহ দু’ দিনেও খোঁজ মেলেনি সৈয়দপুরের বেসরকারি চক্ষু হাসপাতাল কর্মচারীর অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে সৈয়দপুরে কারখানা মালিককে লক্ষ টাকা জরিমানা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি সৈয়দপুরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দুই দিন ধরে নিখোঁজ শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণ! ধর্ষণকারীকে জেলাহাজতে প্রেরণ স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি এক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যেখানে, কাদামাটির রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে এলাকাবাসী

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
17324

দীপ্ত নিউজ, অনলাইন ডেস্ক:


জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের ওই আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করে সংস্থাটি।

আদালতের আদেশ অনুযায়ী, জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এছাড়া তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।

দুদক বলছে, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়।

তার আগে ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর