1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শার্শায় ফটোষ্ট্যাট ব্যবসায়ী এখন নাভারণ ভিসা এক্সপ্রেসের মালিক একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে ফের বন্ধ গ্যাস সরবরাহ দু’ দিনেও খোঁজ মেলেনি সৈয়দপুরের বেসরকারি চক্ষু হাসপাতাল কর্মচারীর অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে সৈয়দপুরে কারখানা মালিককে লক্ষ টাকা জরিমানা

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
paikgacha-17327
  • নিজস্ব প্রতিনিধি ::

খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী, রাড়ুলী, কপিলমুনি, গদাইপুর, লস্কর ও হরিঢালী ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন বর্তমানে জলাবদ্ধতার মুখোমুখি।

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক (BARCIK) ৪ বছর মেয়াদি “এনগেজ (ENGAGE) প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে এই গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাওয়ালী, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুস্মিতা সরকার।

সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা, মানছুর রহমান জাহিদ, কাজী সোহাগ, পাইকগাছা কলেজ শিক্ষার্থী ফোরামের শেখ সানজিদা, উপজেলা সুশীল সমাজ সংগঠন সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, সিএসও সদস্য আফজাল হোসেন, ছন্দা সুলতানা, আফরোজা বেগম, শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন সিএসও’ সদস্যবৃন্দ।

বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বারসিক প্রতিনিধিগণ।

উল্লেখ্য প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর