1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

আওয়ামী লীগ প্রতিশ্রুতি রক্ষা করছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

দেশে গত ১৪ বছরে যে উন্নতি হয়েছে তা অনেকেই স্বীকার করতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যে ওয়াদা করে তা রাখে। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে দুপুর ১২টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

যৌথসভায় মুখে ‍মুখে দুর্নীতির কথা না বলে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। শুধু দুর্নীতির কথা বললে হবে না, প্রমাণ দিতে হবে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

করোনার পর বিশ্বমন্দার মাঝেও মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ভর্তুকি দিচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। মন্দার কারণে সরকার অনেক হিসাব-নিকাশ করে চলছে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও সভায় মন্তব্য করেন শেখ হাসিনা। (তথ্য সূত্র: পূর্বপশ্চিম বিডি)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর