দীপ্ত নিউজ ডেস্ক:
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সৌদি আরব জানিয়েছিল, আগামী ২৮ জুন তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
অপরদিকে সৌদি আরবের পাশ্ববর্তী কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি।
ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হ্বাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।