1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

বাংলাদেশের লক্ষ্য ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১১২ বার পঠিত

ব্যাঙ্গালুরু, ৩০ জুন ২০২৩ (বাসস) ::

দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামীকাল সাফের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ-কুয়েতের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেক সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও লেবানন।

২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ। এরপর সাতটি আসরের কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় বাংলাদেশ।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় লেবানন। ‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত।

এখন পর্যন্ত দু’বার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’বারই হেরেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে সর্বপ্রথম মারদেকা কাপে কুয়েতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুয়েতের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে কুয়েতের চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ১৯২তমস্থানে আছে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ। কুয়েত আছে ১৪১তমস্থানে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর