1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১০৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬৮ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৮১ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। আজ রোববার তা কমে হয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭০২ জনের। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৯ হাজার ১৮৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর