1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১১ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) দুপুর ২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দৈনিক যুগান্তরের কয়রা প্রতিনিধির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক কামাল হোসেন, শেখ কওছার আলম, জাহাঙ্গীর কবির টুলু, ফরহাদ হোসেন, শিক্ষক আবুল বাশার, আঃ রঊফ, জিয়াউর রহমান ঝন্টু প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা সদরের আবু বকর (রাঃ) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মইনুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর