1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পাইকগাছায় ওএমএস ডিলারকে অর্থদন্ড

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা::

খুলনার পাইকগাছায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এক ওএমএস ডিলারকে অর্থদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওএমএস ডিলার শেখ রায়হান পারভেজকে ২৭ হাজার ৪ শ’ ৮০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসিবুর রহমান।

এর আগে অভিযোগের প্রেক্ষিতে আনসার ও ভিডিপি প্রশিক্ষক এবং ট্যাগ অফিসার মোঃ আলতাফ হোসেন সরেজমিনে গিয়ে ওএমএস পণ্য বিক্রয়ে অসামঞ্জস্য দেখে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে অবহিত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমানকে পত্র প্রেরণ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা ২০১৫ এর অঙ্গীকারনামার ১০ নং শর্ত ভঙ্গের অভিযোগে ওএমএস ডিলার শেখ রায়হান পারভেজকে রোববার সকালে ২৭,৪৮০ টাকার অর্থদ- প্রদান করে তা সরকারি খাতে ব্যাংক চালানের মাধ্যমে জমাদান করে তার দপ্তরে অবহিত করতে পত্র প্রেরন করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর