1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপনকে নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা, মুন্সীগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক হলেন রুহুল আমিন কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু সরকারি লিজের দোকান ৬৫ লাখে বিক্রির অভিযোগ ডুমুরিয়ায় রঙিন তরমুজ চাষে চমক দেখিয়ে স্বাবলম্বী কৃষাণি মিতালী পাইকগাছা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ গ্রেফতার কপিলমুনিতে পৃথক অভিযানে হরিণের মাংস ও গাঁজাসহ আটক ২ প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
water-17465
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে পুকুর থাকায় ছোট শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ঘটনাটি জানাজানি হলে বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে অল্প বয়সী শিশুদের একা খেলতে না দেওয়া এবং পুকুরের আশপাশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর