1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

প্রদীপ ঘোষের কেরামতি! তালার ঘোষনগরে হিন্দু বিধবার শ্বশুরের সম্পত্তির নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি!

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৭ বার পঠিত
Prodip-17451
  • নিজস্ব প্রতিবেদক ::

তালার ঘোষনগরে স্বামী-শাশুড়ীর মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সম্পত্তির নামপত্তন মামলায় জীবনী স্বত্বের পরিবর্তে সরাসরি নিজ নামে তঞ্চকতামূলক রেকর্ড নিয়ে বসতভিটার জমি বিক্রি শুরু করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিবেশীর বাড়ির সরাসরি রাস্তা নির্মাণের জন্য তিনি স্বামীর বসত ঘর, রান্না ঘর ভেঙ্গে এবং বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ কর্তন করে ঐ জমি বিক্রি করছেন। ঘটনায় তার একমাত্র শিশু পুত্রসন্তান ও দু’ননদের ভবিষ্যৎ সংকটময় করে তুলবে।

সূত্র জানায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর মৌজার ঘোষনগর গ্রামের বিআরএস ৯৫ খতিয়ানের পঞ্চানন দাশ দিংদের মালিকানাধীন ১.৪৭০০ একর জমির মধ্য থেকে নামপত্তন করে সদ্য বিধবা প্রীতিলতা বিশ্বাস নিজ নামে জীবনী স্বত্ত্বের পরিবর্তে সরাসরি ০.৪১২৭ একর সম্পত্তির নামপত্তন করে বিক্রি কার্যক্রম শুরু করেছেন।

পারিবারিক সূত্র জানায়, বিআরএস রেকর্ডীয় মালিক নির্ম্মল কুমার দাশ মৃত্যুকালে এক স্ত্রী জোৎস্না রানী দাশ, এক পুত্র বিশ্বজিৎ দাশ ও ২ কন্যা যথাক্রমে সুচিত্রা ও সুমিকে রেখে মৃত্যবরণ করেন। এরপর একমাত্র পুত্র বিশ্বজিৎ তার মৃত্যুর আগে কপিলমুনির নাছিরপুর এলাকার জনৈক প্রদীপ অধিকাররি নিকট ০.০৭ একর জমি বিক্রি ও পরে প্রদীপ অধিকারী স্থানীয় আরেক প্রদীপ ঘোষের কাছে বিক্রির পর তিনি ঐ সম্পত্তিতে সুরম্য অট্টালিকা নির্মাণ করেন। এরই মধ্যে বিশ্বজিতের অকাল মৃত্যু হলে তিনি একমাত্র ওয়ারেশ পুত্র অংকন দাশ (২), স্ত্রী প্রীতিলতা বিশ্বাস, মা জোৎস্না রানী ও ২ বোন সুচিত্রা ও সুমীকে রেখে মৃত্যুবরণ করেন। এরপর স্ত্রী প্রীতিলতা অন্যান্য ওয়ারেশদের বাদ রেখে নিজ নামে জীবনী স্বত্ত্বের পরিবর্তে সরাসরি ০.৪১২৭ একর জমির নামপত্তন করেন। এরপর অন্যান্য ওয়ারেশদের কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী দু’ ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থিত স্থানীয় প্রভাবশালী কতিপয় ইউপি সদস্যদের মধ্যস্থতায় প্রতিবেশী প্রদীপ ঘোষের কাছে স্বামীর বসতবাড়ি, রান্নাঘর ভেঙ্গে, ফলজ বৃক্ষ কর্তন করে তার প্রতিবেশী প্রদীপ ঘোষের নিকট ০.৩১৯ একর জমি বিক্রি করে দিয়েছেন। ইতোমধ্যে চুক্তিপত্র সম্পন্ন পূর্বক টাকার লেনদেন হয়েছে বলে সূত্র দাবী করছে।

Prodip-17452

সূত্র জানায়, প্রীতিলতাকে দিয়ে অনলাইন নামপত্তনের আবেদন করিয়ে প্রদীপ তার সাবেক প্রভাবশালী আত্নীয়দের দিয়ে জীবনী স্বত্ত্বের পরিবর্তে ওয়ারেশ স্বত্ত উল্লেখে প্রীতিলতার নামে ঐ তঞ্চকতামূলক রেকর্ড প্রস্তুত করান। (আরোও বিস্তারিত আসছে)

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর