1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
17471
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের তালিকা অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী রোগী রয়েছেন। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা হলেন ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫) , তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫),ও বমিয়ার রিয়াজ মোল্লা (২৩)।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এসব রোগীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এদিকে কয়রায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আক্রান্ত রোগীরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শরীরে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে । এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর