1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত
saedpur-bnp-17429
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ছিল মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সৈয়দপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল, সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষণ প্রচার, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. আব্দুল খালেক।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, কাজী একরামুল হক ও শফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও শামসুল আলম, জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মনোয়ার হোসেন চৌধুরী, এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, আবিদ হোসেন লাড্ডান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিক দল, মহিলা দল, জিয়া মঞ্চ, জাসাস নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালীতে জেলা বিএনপি ছাড়াও উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা, যুগ্ম সম্পাদক হাফিজ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীন হোসেন, বিএনপি নেতা জোবায়দুল ইসলাম মিন্টু ও মতিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদলের সদস্য সচিব কামরান উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু জেলা তাঁতী দলের আহবায়ক আনিস আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর