1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শুরুর সিদ্ধান্ত

  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক ::


সরকার লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারজোরদার ও বেগবান করা এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের জন্য অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। আজকের সভায় রুটিন আলাপ ছাড়াও আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।

অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিশ্চিতে বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে ছোট একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি পর্যালোচনা করে তারপর নিরাপত্তা ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে। জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জনগণের সার্বিক সহায়তা পাবো বলে আশা করি। হাদিকে হামলার আসামি ধরার প্রক্রিয়া চলমান, আশা করি দ্রুত ধরতে পারব।

তিনি বলেন, হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে অর্থাৎ প্রার্থীরা তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। তাদের মধ্যে যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছে তাদের ফেরত দেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তার নিরাপত্তার জন্য যতো ধরনের প্রস্তুতি নেয়া দরকার, তা নেয়া হবে এবং তাকে নিরাপত্তা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর