- শার্শা (যশোর) সংবাদদাতা ::
বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া মাঠের একটি ধান ক্ষেত থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার সময় ইউনুচ আলী
(৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইউনুচ ছোট আঁচড়া গ্রামের মৃত্যু মোস্তাব আলীর ছেলে।
বেনাপোল পের্ট থানার ওসি মো: আশরাফ হোসেন জানান এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বড় আঁচড়া মাঠ থেকে ইউনুচের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক তথ্য দেয়া সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
নিহত পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি পোর্ট থানায়।