1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

অশ্রুজলে শায়িত হাদি, ন্যায়বিচার দাবিতে উত্তাল শাহবাগ

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত
shabagh-hadi_15071
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

লাখো মানুষের অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তবে শোকের আবহের মাঝেও ন্যায়বিচার আর প্রতিবাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদিকে দাফনের পর এমন দৃশ্য দেখা যায়।

হাদির জানাজায় অংশ নিতে এদিন সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হতে থাকেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর আড়াইটার দিকে নিজের বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন, আবদুল্লাহ আল জাবের ও তার বড় ভাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

জানাজা শেষে হাদির মরদেহ আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয়। তবে জানাজার পর লাখো মানুষের ঢল নামে হাদির সমাধিস্থল তথা শাহবাগ এলাকায়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড পেরিয়ে ভেতররে প্রবেশ করতে পারেননি উৎসুক জনতা। পরে শাহবাগ চত্বরেই অবস্থান নেন হাজারও মানুষ। শহীদ হাদির বিচার চেয়ে দেওয়া নানান স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগসহ আশপাশ এলাকা।

এদিকে, নিরাপত্তা রক্ষায় শাহবাগ ও আশপাশের এলাকায় তৎপর রয়েছেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে শান্তিপূর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর