সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান
প্রকাশিত :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৭
বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া জিপিএ-৫ প্রাপ্ত ১০১জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট লায়ন মো. জাকির হোসেন মেনন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, উপাধ্যক্ষ (স্কুল) আহমেদ আলী, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল জেহাদী ও সিনিয়র শিক্ষক সালমা খাতুন পলি এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আফসারা মেহজাবিন, আহনাফ তাহমিদ,আব্দুল্লাহ তাসনিম।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০১জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর প্রথম সহ-সভাপতি লায়ন মো. আলী ইমাম, সেক্রেটারী লায়ন হাসান ইমাম, ট্রেজারার লায়ন মো. জুয়েলসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর অন্যান্য সদস্যবৃন্দ, লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।