1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত
adalot-17434
  • নিজস্ব প্রতিবেদক ॥

খুলনার পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সিএসআই অফিস কক্ষের ছাদ ধসের এ ঘটনা ঘটে। গভীর রাতের এ দূর্ঘটায় হতাহতের ঘটনা না ঘটলেও আদালতের কার্যক্রম চলাকালে ছাদ ধসের ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

আদালত সংশ্লিষ্টরা জানান, রাত ৩ টার দিকে বিকট শব্দে ছাদ ধসের সময় কোর্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা অফিস কক্ষের অভ্যন্তরে ছাদের ভাঙ্গা অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, দিনের বেলায় আদালতের কার্যক্রম চলাকালে এমন দূর্ঘটনা ঘটলে বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ সদস্য ও বিচার প্রার্থীদেও যে কেউ গুরুতর আহত হতে পারতেন। সর্বশেষ ঘটনায় দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভবনটিতে কার্যক্রম চালু রাখার বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

paikgachaadalot-17435

স্থানীয় সূত্র জানায়, খুলনা জেলার দুর্গম ও দুরত্ব বিবেচনায় ১৯৮৩ সালে পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ চৌকি আদালত প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় পুরো ভবনটি ব্যবহার অনুপযোগী জরাজীর্ণ হয়ে পড়েছে।

আদালত সংশ্লিষ্ট আইনজীবি, বিচার প্রার্থী ও স্থানীয়রা জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল রয়েছে। ছাদের বিভিন্ন অংশ থেকে পলেস্তরা খসে পড়ছে।

আদালতে প্রতিদিন বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ সদস্য ও বিচার প্রার্থীদের উপস্থিতি থাকে। সর্বশেষ ভবনটির অবস্থা তাদের নিরাপত্তা নিয়ে নুতন করে শঙ্কা তৈরি করেছে।

পাইকগাছা কোর্টের সিএসআই মো. তরিকুল ইসলাম ছাদ ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দিনের বেলায় ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমনকি ছাদের ভেঙ্গে পড়া অংশ তার মাথার ওপরও পড়তে পারত বলেও জানান তিনি।

এব্যাপারে তারা ভবনের ঝুঁকিপূর্ণ অংশ পরীক্ষাপূর্বক পরিত্যক্ত ঘোষণা করে সংষ্কার ও পূণনির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর