1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

আশাশুনিতে নকল ব্যান্ডরোলযুক্ত রুপালী বিড়ি জব্দ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা::

সাতক্ষীরার আশাশুনিতে র‌্যাব-৬ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৫৩ হাজার ৭শ’ ৬০ প্যাকেট রূপালী বিড়ি জব্দ ও সংশ্লিষ্ট ডিলারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনির বড়দল বাজারে রূপালী বিড়ির গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত রুপালী বিড়ি কোম্পানির ডিলার আশিকুজ্জামানকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এসময় নকল ব্যান্ডরোল সন্দেহে জব্দকৃত ৫৩ হাজার ৭ শ’ ৬০ প্যাকেট রুপালী বিড়ি সাতক্ষীরা কাষ্টমস গোডাউনে পাঠানো হয় বলে আদালত সূত্র জানায়।

ডিলার আশিকুজ্জামান রংপুর জেলার হারাগাছা উপজেলার শিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার ছেলে।

জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন অসাধু চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্ব-নামে বে-নামে বিভিন্ন কোম্পানী নকল ব্যান্ডরোল লাগিয়ে কম মূল্যে তাদের উৎপাদিত বিড়ি বাজারজাত করছে।

এতে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হলেও কোন কোন এলাকায় সেখানকার প্রশাসন এক অজ্ঞাত কারণে কার্যত কোন ব্যাবস্থা নিচ্ছেননা।

এমনকি অপরাধীদের আড়াল করতেও অপচেষ্টা করছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আর এসব বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাপক লেখালেখি হলেও কার্যত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা কারো বিরুদ্ধে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর