সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিলকিস ইসলাম এমপি বলেছেন, সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তৃনমুল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের কল্যাণ এবং তাদের অধিকার নিশ্চিতে সংসদীয় কমিটির পরামর্শে কাজ করে যাবো।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিলকিস ইসলামকে মনোনীত করা হয়। এ কমিটির সভাপতি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান এমপি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও রাশেদা বেগম হীরা এমপি।
এদিকে সংসদ সদস্য বিলকিস ইসলামকে জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত করার সংবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার নানা শ্রেনী পেশার মানুষ আনন্দিত। এ বিষয়ে সংসদ সদস্য বিলকিস ইসলামকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন অসংখ্যজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে নিয়ে অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
সংসদীয় কমিটির সকলের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা, তাদের কল্যাণ ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তার দায়িত্ব আরও বেড়ে গেল।
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণ এবং তাদের অধিকার নিশ্চিতে কাজ করাই হবে অন্যতম কাজ। বিশেষ করে বাল্যবিয়ে এবং যৌতুকের মতো দীর্ঘদিনের সামাজিক ব্যাধি দুর করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোন আপস করা হবেনা। গঠিত সংসদীয় এই স্থায়ী কমিটি নারী ও শিশুদের কল্যাণে তার নির্বাচনী এলাকাসহ সারাদেশে নিরলসভাবে কাজ করে যাবে বলেন তিনি’,। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় বিলকিস ইসলাম এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সাংবাদিক কাজী জাহিদ, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন, নজির হোসেন নজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু,নারীনেত্রী রওনক জাহান রেনু, রুপা হোসেন, রোজিনা সরকার, শিক্ষিকা বিলকিস বানুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।