1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ইসকন নিষিদ্ধে ব্যাপারে আলোচনা হয়নি : রিজওয়ানা হাসান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
rizwana-10314

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাতে এক ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন। এটা আদালত দেখবে।

তিনি বলেন, সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে। সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর ওপরে জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ হয়ে গেছে।

‌‌‌‘দায়িত্ব নিলে নানা মুখি চাপের ভার বহন করতে হবে। এটা অস্বাভাবিক কিছু না। নির্বাচন কমিশন করতে হবে, করা হয়েছে, এটা একটা নিয়মতান্ত্রিক বিষয়। নিয়ম তান্ত্রিকভাবেই করা হয়েছে। এটা কোনো চাপে করা হয়নি।’

সোহরাওয়ার্দী উদ্যানে থানা স্থাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি মনে করছে জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবির প্রেক্ষিতে আমরা দুই সপ্তাহের সময় নিয়েছি। দুই সপ্তাহ আমরা বসে দেখব এই থানাটা এখানে করার উপযোগী কি না।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর