স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ
প্রকাশিত :
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
২৭
বার পঠিত
আশাশুনি প্রতিনিধি:
বিএনপির উদ্যোগে ও প্রাণের আলো ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরার আশাশুনির দরগাপুরের ৭৫৫ জন নিন্মআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দরগাপুর ইউনিয়নস্থ খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়। ৬৩০ টাকার প্রতিটি প্যাকেজে দেওয়া হয়েছে ২ লিটার সয়াবিন তেল,১ কেজি মসুরের ডাল, ১ কেজি আটা,১ কেজি লবণ,সরিষার তেল ২০০ মি লি ও ১০০ গ্রাম ওজনের ১টি সাবান।
এ সময় উপস্থিত ছিলেন দরগাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মাদ হাফিজুল ইসলাম,খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষক বিশ্বজিৎ,সাবেক ইউপি সদস্য মাহামুদ আলী,মুনসুর আলী,মিজানুর রহমান,রাহাত হোসাইন,সাগর আহমেদ।
দরগাপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মাদ হাফিজুল ইসলাম জানান, আমাদের ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মানবিক সহায়তামূলক সংগঠন ‘প্রাণের আলো ফাউন্ডেশন’ এর সহযোগিতায় এসব পণ্য সামগ্রী আনা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণত সংগঠনটি গ্রামগঞ্জে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে না। তবে তার অনুরোধ ও অক্লান্ত প্রচেষ্টায় কাদাকাটি ইউনিয়নে উক্ত পণ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।