1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
saidpur-10328

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানসহ বিভিন্ন মাজারে যারা হামলা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এর অন্যথা হলে না দেশের আল্লাহ ও রসুল প্রেমী সুন্নী মুসলমানরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হবে বলে জানিয়েছে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা।

দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে ওই হুশিয়ারি দেন তাঁরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম উলেমাসহ বিভিন্ন মাদরাসা,খানকাহসহ আল্লাহ ও নবী প্রেমী শত শত ধর্মপ্রাণ নানুষজন অংশ নেন।

কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য বলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা আশকোনা দরবার শরীফর পীরে কামেল হযরত মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী।

এতে বিশেষ বক্তার বক্তব্য বলেন উদীয়মান তরুণ আলেমেদ্বীন মুহিবুল্লাহ সিদ্দিকী। মাওলানা শাহজাদা আশরাফীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজভী, গোলাহাট জামে মসজিদের ইমাম ও খতিব মোমিনুল ইসলাম কাদেরী রিজভী, উত্তরা আবাসন মসজিদের ইমাম ও খতিব মোরশেদুল ইসলাম কাদেরী রিজভী, পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, খলিফা আসিফ আশরাফী, মাওলানা আব্দুল জব্বার রিজভী প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন দেশ থেকে স্বৈরাচার সরকারের পতনের পর দেশকে অস্থিতিশীল করতে আমরা নব্য জঙ্গিবাদের আস্ফালন দেখছি। যারা আল্লাহ ও রাসুলের বন্ধু আউলিয়া কেরামের মাজারে হামলা করছে এমনকি ওই নব্য জঙ্গিরা ধর্মপ্রাণ সুন্নীদের সাথে দলিলে না পেরে এবার দেশীয় অস্ত্র নিয়ে তারা ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঈদে
মিলাদুন্নবীর অনুষ্ঠানে হামলা করে কয়েকজন মুসলমানকে শহীদ করেছে। অনেকে গুরুতর আহত হয়েছেন।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ১৪০০ বছর আগে এদেরই গুরুঠাকুর ইয়াজিদরা নারায়ে তাকবির বলে ইমাম হুসাইনকে শহীদ করেছিল আজ তাদেরই নতুন ভার্সন এই সন্ত্রাসীরা সেই তাকবির দিয়ে ওলীদের মাজারে ও পবিত্র ঈদে মিলাদুন্নবীতে হামলা করছে। তারা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি হামলাকারী সন্ত্রাসী জঙ্গিদের বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা না করেন তাহলে সারাদেশে অহিংস সুন্নীরা রাস্তায় নামতে বাধ্য হবে। এজন্য সকল সুন্নীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম নেতা খালিদ আজম আশরাফী, শাহিদ কাদেরী, সৈয়্যদ পাপ্পু বাকশী, নাদিম আশরাফী, শফি রেজা, আব্দুল ওয়াহেদ আশরাফী, মেরাজ রাসুলসহ ত্বরিকত সুফী পন্থি অসংখ্য জনতা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর