1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফিরতে লরির ধাক্কায় মা-মেয়ে নিহত

  • প্রকাশিত : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৩৮ বার পঠিত
প্রতীকি ছবি

ঈদের ছুটিতে মোটরসাইকেলে মা-মেয়ে, বাবা ও ছেলে চারজন বাড়ি যাওয়ার পথে দিনাজপুরে লরির ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী মোছাঃ ফাইমা বেগম (৩০) ও মেয়ে মোছাঃ বিউটি খাতুন (১৩)। দুর্ঘটনায় দেড় বছর বয়সী ছেলেসহ ওই শিক্ষক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জে নিজ পরিবারের সঙ্গে ঈদ করার উদ্দেশে ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে রওনা দেন মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই স্ত্রী ও মেয়ে নিহত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষক মোহাম্মদ হোসাইনের ভাই মোহাম্মদ হাসান বলেন, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলাল পাঁচটিকরি গ্রামে। একসঙ্গে ঈদ করার জন্য সকালে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন তার ভাই।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর