1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

উপজাতীয় সন্ত্রাসী সংগঠন কতৃক নিরীহ বাঙ্গালী নির্যাতন গুম খুন ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯০ বার পঠিত
মানববন্ধন-9483
উপজাতীয় সন্ত্রাসী সংগঠন কতৃক নিরীহ বাঙ্গালী নির্যাতন গুম খুন ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, চট্টগ্রাম::


পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সন্ত্রাসী সংগঠন সমূহ কতৃক নিরীহ বাঙ্গালী নির্যাতন, চাঁদাবাজি, গুম, খুন ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মুখে শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিসিএনপি ঢাকা মহানগর এর সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি শেখ আহাম্মদ রাজু।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় লিগেল এইড কমিটি পিসিএনপি এর সদস্য সচিব এডভোকেট আলম খান, সহ-সভাপতি জনাব মোঃ ইয়াসিন করিম ও মোঃ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, তরুণ রাজনীতিবিদ মোঃ মোস্তফা আল ইহযায, মোহাম্মদ মিনহাজ তৌকি, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় এর পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ রাসেল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিসহ ঢাকা মহানগরের পিসিএনপি পিসিসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তাগণ বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি উপজেলায় উপজাতীয় সন্ত্রাসী কতৃক নিরীহ বাঙ্গালীদের উপর নির্যাতন নিপিড়ন চালানো হচ্ছে। যার ধারাবাহিকতা যুগ-যুগ ধরে চলমান, এমন পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। গত ২৫ জুন ২০২৪ ইং তারিখ মাটিরাঙ্গা উপজেলার তাইনদং এলাকার নিরীহ কৃষকগন তাদের কৃষি খামারে কাজ করতে গেলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সন্ত্রাসীরা অসহায় কৃষকদের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে ছয়জন নিরীহ কৃষক।


মাটিরাঙ্গা উপজেলার ঘটনার পূর্বে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মোটর শ্রমিক উপজাতিয় সন্ত্রাসী কতৃক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। যাকে বাঘাইহাট বাজারে শান্তি পরিবহনে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ করা হয়। এমন ঘটনা পাহাড়ের প্রতিনিয়ত ঘটছে আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না।

মাটিরাঙ্গা উপজেলার ঘটনার দুইদিন পূর্বে রামগড় উপজেলার পাকলাপাড়া নামক এলাকার দুইজন উদ্যোক্তা কৃষকের ৫ একর ফলজ বাগান সম্পূর্ণ কেটে ফেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

মাটিরাঙ্গা, রামগড় ও দীঘিনালা উপজেলার তিনটি সন্ত্রাসী ঘটনাসহ পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া তিনটি ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এসময় বক্তাগণ আরও বলেন, মাটিরাঙ্গায় নিরীহ কৃষক নির্যাতনের প্রতিবাদে তাইন্দং বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেন স্থানীয় এলাকাবাসী ও পিসিএনপি। দীঘিনালায় মোটর শ্রমিক হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু প্রশাসনিক ভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, এখনো পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি। আজকের এই মানববন্ধন থেকে আগামী একসপ্তাহের মধ্যে ইউপিডিএফ ও জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর