1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত
satkhira-16806
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু ও স্থানীয় নেতা কর্মীরা জানান, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপির অফিসে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা দুটি অবিস্ফোরিত ককটেল ফেলে রেখে যায়।

শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

কালিগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর