1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

উপজেলা দিবসে সাংবাদিক জালালকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পঠিত
paikgacha-15512
  • নিজস্ব প্রতিবেদক ::

“ডেইলি সুপ্রভাত পাইকগাছা” পেজের এডমিন এর সম্মাননা ক্রেস্ট অর্জন ডেইলি সুপ্রভাত পাইকগাছা নিউজ পেজের এডমিন ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন সংবাদ ও প্রতিবেদন প্রকাশে বিশেষ অবদান রাখায় উপজেলা দিবস–২০২৫ উপলক্ষে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ এবং চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জনস্বার্থে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে তাঁর নিয়মিত সংবাদ ও প্রতিবেদন প্রশংসিত হওয়ায় এ অর্জনকে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ উপলক্ষে এম জালাল উদ্দীন ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও সুন্দর, মানসম্মত ও জনকল্যাণমুখী সংবাদ ও প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর