1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

এক বছরে পাইকগাছায় ৭৪ সড়ক দূর্ঘটনায় নিহত ১৪, আহত ৫৬ জন- নিসচার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
paikgacha-nirapod-sorok-10769

নিজস্ব প্রতিবেদক::


গত এক বছরে খুলনার পাইকগাছায় মোট ৭৪ টি সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। সোমবার নিরাপদ সড়ক চাই খুলনা দক্ষিণ পাইকগাছা শাখা কতৃক সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নিসচা পাইকগাছা শাখার সভাপতি এইট,এম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাখা সংগঠনের উপদেষ্টা ও কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুল্ল্যাহ বাহার লিখিত বক্তব্যে বলেন, গত ২০২৩ সালের নভেম্বর মাস হতে ২০২৪ সালের ২১শে অক্টোবর পর্যন্ত পাাইকগাছা উপজেলায় মোট ৭৪টা সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় ১৪ জন নিহত ও একই ঘটনায় ৫৬ জন আহত হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর নিহতের সংখ্যা ২ জন বেশি।

সংবাদ সম্মেলনে সড়ক দূর্ঘটনার কারণ হিসেবে সংগঠনের পক্ষে জানানো হয়, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, সচেতনতা ও টাস্কফোর্সের বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতায় বেপরোয়া ভাবে গাড়ি চালনার প্রবণতা, দৈনিক চুক্তি ভিত্তিক গাড়ি চালনা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীর মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে অভার টেকিং, বিরতি ছাড়া দীর্ঘ সময় গাড়ী চালনা রাস্তার পাশে হাট বাজার ও দোকান পাট অশিক্ষিত অদক্ষ চালক রাজনৈতিক সদিচ্ছার অভাবকে এর জন্য দায়ী করা হয় সম্মেরনে।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, নিসচা পাইকগাছা শাখার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক কৃষ্ণ রায়ের প্রতিবেদন ও বিভিন্ন অঞ্চলিক ও অনলাইন পোর্টালের প্রকাশিত সংবাদের তথ্যর ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদিও দূর্ঘটনায় পতিত হয়ে আহতাবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যুর তালিকা এ প্রতিবেদনে সম্পৃক্ত হয়নি।

এতে বলা হয়, চলতি বছরের ১ আগস্ট পাইকগাছায় আলম সাধুর দুর্ঘটনায় আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মানসুর সানার ছেলে মাছুম সানা (২৬) নিহত হন। ২০ জানুয়ারী উপজেলার মটবাটি গ্রামের হাজরা দফাদারের ছেলে আজিজ দফাদার (৫৬) নসিমন দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ২৩ ফেব্রুযারি গজালিয়া গ্রামের আরশাদ সরদারের স্ত্রী ফজিলা বেগম(৬০) ও লক্ষ্ণীখোলা গ্রামের কাশের স্ত্রী আছিয়া (৫৫) ওমরাহ হজ্ব পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ৪ ফেব্রুয়ারি লক্ষ্ণীখোলার দিন মজুর মান্দার সরদারের ছেলে মেছেন সরদার (৫২) গাড়ীর ধাক্কায় নিহত হন। ৮ এপ্রিল মৌখালীতে ট্রাক্টর- মটরবাইক দুর্ঘটনায় মোঃ খায়রুল (৩৫) নিহত হন। লস্করের ডেমসাখালীর বসন্ত মন্ডলের ছেলে রগুনাথ মন্ডল বাইকের ধাক্কায় নিহত হন। ১৫ মে কয়রার শ্রমিকরা বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ৩ জন নিহত হন। ১১ মে শিববাটি ব্রীজ সংলগ্ন ভ্যান- মটরবাইক দুর্ঘটনায় ৩ জন- শাহাপাড়ার ইসমাইল (৩০), গড়ইখালীর মাহবুর গাইন (২৬), পৌর সভার রিয়াদ (২২) নিহত হন। এছাড়া সর্বশেষ ১৫ অক্টোর বখাটেদের বেপরোয়া মটরবাইক দুর্ঘটনায় কাশিমনগর সিমান্তবর্তী এলাকায় রাজু দেবনাথের স্ত্রী রাধিকা দেবনাথ (৩০) নিহত হন।

জাতীয় সড়ক দিবসকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে নের্তৃবৃন্দ সকলকে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, নিসচা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, এন ইসলাম সাগর ও কৃষ্ণ রায়সহ সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর