1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

এখন আর দেশের মানুষ না খেয়ে থাকে না: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৮ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

এখন আর দেশের মানুষ না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, যারা নদীর ভাঙনরোধে কাজ করেনি, যারা মানুষের দুঃখ কষ্ট লাগবে কাজ করেনি, যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে এবং এতিমের অর্থ আত্মসাৎ করেছে, তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। যে সরকারের সময়ে গত ১০০ বছরের চাইতেও বেশি উন্নয়ন হয়েছে, সেই সরকারকে বার বার ক্ষমতায় চায় জনগণ। আর সে সরকার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকারী, শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টাকারী ও ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই অপশক্তিকে রুখে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, আজকে দেশের প্রত্যেকটি মানুষের গায়ে জামা আছে, স্বাস্থ্যসেবা পাচ্ছে, যাদের ঘর নেই তাদের ঘর করে দেওয়া হচ্ছে, বছরের শুরুতে বাচ্চাদের বই দেওয়া হচ্ছে, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে, মানুষ এখন আর না খেয়ে থাকে না। কিন্তু একটি অপশক্তি বার বার এই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়েছে আমরা পারি। আমরা পিছু হাটি না।

তিনি বলেন, আজকে এই শান্তি সমাবেশে অনেক মা-বোন উপস্থিত হয়েছেন। আপনাদের সম্মান দিয়েছে শেখ হাসিনা সরকার। আগে সন্তানের সার্টিফিকেটে মায়ের নাম ছিল না। এই সরকার সার্টিফিকেটে পিতার নামের পাশে মাতার নাম লেখার ব্যবস্থা করে দিয়েছেন। নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। আশাকরি আপনারা দেশের উন্নয়নের জন্য অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থাৎ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর