1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত
poribesdibos-16684
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটিতে ৫ জুন (শুক্রবার) সকালে নবলোক পরিষদ, সুশীলনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় উপজেলা প্রশাসন র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করে।

ডদবসের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ‘প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর সুরক্ষায়, গড়ব ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন।

বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান, এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, এসএম আফজাল হোসেন, শহীদ হোসেন, প্রতিভা বিকাশ সরকার, নিরোজ কান্তি, কামাল হোসেন, দীপ্তি রাণী মন্ডল।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিপর্যয় রোধে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা সহ বেশি বেশি বৃক্ষ রোপন এবং আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার না করার আহবান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর